• সমগ্র বাংলা

শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি মানবতাবিরোধী আইনেই হবে: মীর শাহে আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত সরকারের আমলে তৈরি করা মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন তাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত।

তিনি বলেন, অনেকে বলেন পাসপোর্ট দেওয়া হচ্ছে বা অমুক ফিরছেন। আমি শুধু একটি আইনের কথা মনে করিয়ে দিতে চাই, যে আইনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিজেই করে গেছে। মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। তারা নিজেরাই আইন করে তাদের অধিকার খর্ব করে রেখেছে। আজ সেই আইনের ফাদেই তারা পড়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। বক্তব্যে প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকারব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় সরকারের বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেছিলেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এই ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে পাঁচটি সম্ভাব্য ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপ ৪ বা ৬ ফেব্রুয়ারি এবং রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষার পর এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলো সম্পন্ন হবে। আসন্ন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
বগুড়া প্রেসক্লাবের ঐক্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার প্রেসক্লাব ঐক্যবদ্ধ রয়েছে।

এ ছাড়া বক্তৃতায় উত্তরবঙ্গ এর পরিবর্তে ‘উত্তরাঞ্চল শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে জীবিত সম্মাননাপ্রাপ্ত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিল গঠনের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৮ জনকে মরণোত্তর এবং ৬ জনকে আজীবন সম্মাননাসহ মোট ১৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহর...

১

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...

image

শিবচরে চর প্রকল্পের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...

image

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...

image

"রয়্যাল এনফিল্ড"র দেয়নি তাই ঘরে নেয়নি স্ত্রী : যৌতুক মাম...

৪

কক্সবাজার প্রতিনিধি : রয়্যাল এনফিল্ড " র দাবী মিটেনি ত...

image

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামি এখন স্ব...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কা...

  • company_logo