ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তারুণ্যের মেধা বিকাশ ও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আসরটি জমে উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান এবং আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণায় পুরো খেলার মাঠ মুখরিত হয়ে ওঠে।
পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...
কক্সবাজার প্রতিনিধি : রয়্যাল এনফিল্ড " র দাবী মিটেনি ত...
বগুড়া প্রতিনিধি : জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কা...

মন্তব্য (০)