• জাতীয়

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা বলেন কায়সার কামাল।

ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলেও তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo