• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ সরকারের

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নগরায়ণের বিস্তার, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে একের পর এক হারিয়ে গেছে ঢাকা শহরের অসংখ্য খাল,  পুকুর ও প্রাকৃতিক জলাধার।
‎
‎এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
‎
‎নগর বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাল ও পুকুর দখল হয়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। সামান্য বৃষ্টিতেই এই নগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ভূগর্ভস্থ পানির স্তরেও পড়ছে চাপ।
‎
‎জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ঢাকা শহরে বর্তমানে ৫৬টি খাল রয়েছে। তবে এসব খালের অধিকাংশই অবৈধ দখলের মাধ্যমে বিলিনের পথে।
‎খালগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ২৯টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৭টি খাল রয়েছে।
‎এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের খাল ও পুকুরের জায়গা উদ্ধার করে নগরীর পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, খালগুলো দখলমুক্ত করে সীমানা নির্ধারণ ও দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
‎
‎ডিএসসিসি এলাকায় অবস্থিত উল্লেখযোগ্য খালসমূহের মধ্যে রয়েছে— মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, কালুনগর, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।
‎এর মধ্যে  শ্যামপুর, মান্ডা, জিরানী ও কালুনগর দখলমুক্ত করতে একটি প্রকল্প চলমান রয়েছে।
‎পর্যায়ক্রমে বাকি খালগুলো উদ্ধারে কাজ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
‎
‎এদিকে ডিএনসিসি এলাকায় অবস্থিত উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে— কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, বাইশটেকী, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর, কসাইবাড়ী, ডুমিনি, বোয়ালিয়া, গোবিন্দপুর, নরাই ও সুতিভোলা খাল। এর মধ্যে প্রথমিক অবস্থায় ১০টি খাল দখলমুক্ত করার কাজ চলছে।
‎
‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা শহরের বিভিন্ন খাল দখল করে বছরের পর বছর ধরে নানা ধরনের স্থাপনা ও অবকাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে অনেক খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ বা সংকুচিত হয়েছে এবং নগরীতে জলাবদ্ধতার সমস্যা বেড়েছে। খাল দখল করে বসতবাড়ি, বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি, অ্যাপার্টমেন্ট, আবাসিক ভবন, দোকানপাট ও মার্কেট তৈরি করা হয়েছে। এছাড়াও ওয়ার্কশপ, গাড়ি রাখার গ্যারেজ, পরিবহন কাউন্টার ও মেরামতের দোকান, কারখানা ও গুদামসহ বিভিন্ন ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান ও মালামাল রাখার গুদাম তৈরি করা হয়েছে।
‎
‎এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাবরিন সুলতানা বলেন, ঢাকা শহরের খালগুলোতে বর্জ্য, ময়লা ও আবর্জনা ফেলার কারণে খালের পানি দুষিত হলে বা পরিবেশের ক্ষতি হলে বরাবরের মতোই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ বলেন, খালগুলো ভরাট হওয়ার ফলে শহরের পানি, বর্জ্য ও ময়লা নদীতে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। সে কারণে বৃষ্টি হলেই ঢাকা শহরে জ্বলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এটি পরিবেশের জন্য চরম ক্ষতি হচ্ছে।
‎তিনি আরও বলেন, খাল দখলমুক্ত করার পর সেগুলো পুনরায় দখল হয়ে যাওয়া ঠেকানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
‎রেজাউল করিম বলেন, অতীতে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
‎
‎ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে জানিয়েছে, খালের জমির রেকর্ড, দাগ নম্বর, মালিকানা এবং নদী-খালের সংযোগ ও পানি প্রবাহের বিষয়গুলোতে সংশ্লিষ্ট দপ্তরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূমি প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। খালের জমির রেকর্ড যাচাই, সরকারি জমি চিহ্নিতকরণ, সীমানা নির্ধারণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন ভূমিকা রাখছে। উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত ও সরকারি কাজে বাধা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছে।
‎এছাড়া খালের সীমানার মধ্যে নির্মিত অবৈধ ভবন, স্থাপনা ও অনুমোদনবহির্ভূত আবাসন প্রকল্প চিহ্নিত করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
‎
‎বিশিষ্টজনদের মতে খাল ও পুকুর পুনরুদ্ধার করা গেলে ঢাকার পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
‎খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ বাড়বে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও পানি মাটিতে প্রবেশের সুযোগ বাড়লে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা করতে পারে।
‎খাল-পুকুরের পরিবেশ ফিরলে জলজ প্রাণী, পাখি ও অন্যান্য জীবের আবাসস্থল রক্ষা পাবে।
‎বিশিষ্টজনেরা জানান, সংরক্ষিত পুকুর ও জলাধার জরুরি পরিস্থিতিতে পানির উৎস হিসেবে কাজে আসতে পারে। নগরীর জলাশয় ও সবুজ এলাকা স্থানীয় তাপমাত্রা ও তাপদ্বীপ প্রভাব কমাতে সহায়ক হতে পারে। খাল ও পুকুরের দুই পাশে পরিকল্পিত সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo