• জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপির অনুপস্থিতিতে কমিটির সদস্যদের সমর্থনে কাজী রফিকুল ইসলাম এমপি সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo