ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে’— বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ অবস্থার পরিবর্তন করতে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি।
আজ (বুধবার, ১১ নভেম্বর) বাংলা একাডেমিতে আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে এই কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ‘সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। কিন্তু বিগত সময়ে তা কলুষিত হয়েছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’
ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে।’
এ সময় মতভেদ থাকলেও দেশের প্রশ্নে চব্বিশের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

মন্তব্য (০)