• লিড নিউজ
  • জাতীয়

নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: শাহে আলম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দ্রুত সময়ের ভিতরে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেই পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

‎আজ (বুধবার, ১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভার শীর্ষক সেমিনারে প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন।
‎
‎মীর শাহে আলম জোর দিয়ে বলেন, ‘এরই মধ্যেই পৌরসভা গুলোতে সৌর প্যানেল আপনার জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরেও বেশিরভাগ পৌরসভায় এখনো এই প্যানেল স্থাপন হয়নি।’
‎
‎দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে তার নিজেদের পৌর ভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দেয়ার নির্দেশনা দেন তিনি।
‎
‎এসময় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করণসহ অন্যান্য পৌর সেবা যাতে নাগরিকরা কোনো ধরণের ভোগান্তি ছাড়াই পায় তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি ফ্যামিলি কার্ডসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo