• জাতীয়

কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত জলবায়ু কর্মী ফাতিহার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এবারও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি জলবায়ু কর্মী ফাতিহা আয়াত। এ নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। এমনকি আগামী মৌসুম থেকে ফলের ব্যবসা শুরু করার কথাও মজার ছলে জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ফাতিহা আয়াত লেখেন, দেশের বাইরে থাকা পাঁচ বছরে জাতিসংঘে ১০ বার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে তার। দেশে ফেরার পর এবারসহ তিনবার জলবায়ু সম্মেলনে যাওয়ার চেষ্টা করেও সফল হননি। তাই আগামী মৌসুম থেকে ফলের ব্যবসা করার কথা ভাবছেন। এ জন্য কোন ফলের ব্যবসা ভালো হবে, তা জানতে সবার কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

জলবায়ু সম্মেলনগুলোর ধারাবাহিকতা উল্লেখ করে তিনি লেখেন, কিয়োটো প্রটোকল, বালি রোডম্যাপ, কোপেনহেগেন অ্যাকর্ড, প্যারিস অ্যাগ্রিমেন্ট ও গ্লাসগো ক্লাইমেট প্যাক্টের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে একের পর এক অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিশ্রুতির পরিমাণ বাড়লেও জলবায়ু বিপর্যয়ের মুখে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অসহায়ত্ব কমেনি।

বাংলাদেশের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, নদীভাঙনে মানুষের পৈতৃক ভিটেমাটি বিলীন হচ্ছে। খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ফসল ও জীবিকা। মৌসুমি বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত এবং উপকূলীয় অঞ্চলে মাটি ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততা মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য।

কপ-৩১-এ অংশ নেওয়া বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে ফাতিহা আয়াত বলেন, তারা যেন সম্মেলনে প্রতিশ্রুতির পরিবর্তে সেগুলোর বাস্তবায়নের দাবি তোলেন। পাশাপাশি করুণার পরিবর্তে জলবায়ু ন্যায্যতা এবং ঋণের বোঝার পরিবর্তে ক্ষতিপূরণ ও কার্যকর অর্থায়নের দাবি জানান।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন রাখেন, আনাতালিয়া থেকে এবারও কি কেবল প্রতিশ্রুতি নিয়ে শূন্য হাতে ফিরতে হবে? বাংলাদেশের নদী, মাটি ও ভবিষ্যৎ কোনো আন্তর্জাতিক সম্মেলনের আলোচ্যসূচির একটি অনুচ্ছেদমাত্র নয়; এটি দেশের অস্তিত্ব এবং আগামী প্রজন্মের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন।

 

 

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo