• লিড নিউজ
  • জাতীয়

বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করেছিল স্বৈরাচার সরকার: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি একথা জানা।

‎বলেন, এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতাল হবে ১০০ শয্যার।
‎
‎তিনি বলেন, শুরুতে এই ছয়টি শহরে হাসপাতাল করা হবে। যা শুধু শ্রমিকদের সেবা করবে। এর নামকরণও হবে শ্রমিকদের জন্য নির্দিষ্ট করে।
‎
‎প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসা কাঠামো যাও ছিল, তা স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিরোধীদলীয় নেতাও এ নিয়ে নিজের উদ্বেগের কথা সংসদে জানিয়েছিলেন।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচাররা এমনভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল যে দেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে। বর্তমান সরকার সেটি মাথায় রেখে প্রত্যেকটি শ্রেণিপেশার মানুষের জন্য কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo