• লিড নিউজ
  • জাতীয়

আগামীকালের মধ্যে বিরোধীদলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: শাহে আলম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিরোধীদলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‎
‎আজ (সোমবার, ৯ নভেম্বর) জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদে উন্নয়ন বরাদ্দ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ‘সমভাবে সব নির্বাচনি এলাকার উন্নয়ন বরাদ্দ দেয়া হবে।’
‎
‎এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দীন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
‎
‎এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা।

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo