• রাজনীতি

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাশ দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তান পাঠানো হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাপিয়া বলেন, খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জামায়াতে ইসলামীর ভিতরে ইসলামের কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই।

পাপিয়া বলেন, সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে... শফিক সাহেবের মিটিংয়ে আর আসিয়েন না।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।’

এ সময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ।

মন্তব্য (০)





image

‎ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর...

image

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগ...

image

গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ...

৩

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন...

image

প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন: তথ্য প্রতিমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  গণহত্যাকারী ও সাধারণ মানুষের অধিকার হরণকারীদের বিচার ...

image

৭ নভেম্বরের বিপ্লব আমাদের তথা প্রজন্মের অনুপ্রেরণা: আসলাম...

৫

নিউজ ডেস্ক :  সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাং...

  • company_logo