ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বিকাল ৪টায় নগরীর বাটার মোড় থেকে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন...
নিউজ ডেস্ক : গণহত্যাকারী ও সাধারণ মানুষের অধিকার হরণকারীদের বিচার ...
নিউজ ডেস্ক : সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাং...
নিউজ ডেস্ক : ৭১-এর রাজাকার এবং ২৪-এর রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে বল...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

মন্তব্য (০)