• রাজনীতি

ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, জুলাইয়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও জামায়াতের মতো উগ্রবাদীরা বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। নব্য ফ্যাসিবাদ যারা ফিরিয়ে আনতে চায়, তারাই এক দফার কথা বলে। তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে।

তিনি বলেন, ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না।

ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

এনসিপি থেকে তরুণ নেতৃত্বের সরে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের সঙ্গে জোট করার কারণে সামান্তা শারমিনসহ অনেক তরুণ নেতৃত্ব এনসিপি থেকে সরে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo