ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করে প্রবেশের পর সমুদ্রের মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা ঘটতে শুরু করে। বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে থাকা জেলেরা রাতের আকাশকে উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেছেন।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়ে কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য অননুমোদিত পথ ব্যবহার করার চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত করে। এতে বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে থাকে।আইআরজিসি নৌবাহিনী জানায়, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুনের কথা বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সব জাহাজকে বারবার জানানো হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করে এবং অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে।
নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের ...
নিউজ ডেস্ক : পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং এর পরবর্তী ...
নিউজ ডেস্ক : ফরাসি রাফাল এম যুদ্ধবিমান প্রথমবারের মতো ভ...
নিউজ ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প...

মন্তব্য (০)