• আন্তর্জাতিক

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   গাড়ির ডিকিতে লুকিয়ে ৩৮০ লিটার জমজমের পানি সৌদি আরব থেকে পাচারের চেষ্টার দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে পানির চালান।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহদ কজওয়ে শুল্ক চেকপোস্টে ওই ব্যক্তিকে আটক করা হয়। গাড়ি তল্লাশি করে ডিকির ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি পাওয়া যায়। তবে পানি বহনের বিষয়ে শুল্ক কর্তৃপক্ষকে কোনো ঘোষণা দেননি তিনি।

রিয়াদের দ্বিতীয় প্রাথমিক শুল্ক কমিটির এক রায়ে বলা হয়েছে, সৌদি আরবের বিধি অনুযায়ী জমজমের পানি রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের পণ্য ঘোষণা না করে দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক পাচার হিসেবে গণ্য।

কমিটি জব্দ করা পানির সমমূল্য ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা করার পাশাপাশি পুরো চালান বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় সরকারি কৌঁসুলি ওই ব্যক্তির কারাদণ্ড, জরিমানা ও জব্দ করা পণ্য বাজেয়াপ্তের আবেদন করেছিলেন। তবে তার আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের আবেদন নাকচ করে কমিটি। তাদের মতে, আরোপিত জরিমানা ও পণ্য বাজেয়াপ্তের শাস্তিই যথেষ্ট।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর অভিন্ন শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক পাচারের সংজ্ঞা এবং সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রয়েছে।

মন্তব্য (০)





image

কপাল পুড়ছে নেতানিয়াহুর!

১

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের ...

image

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলা...

২

নিউজ ডেস্ক :  পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং এর পরবর্তী ...

image

ভারতীয় রণতরিতে রাফাল এমের পরীক্ষামূলক যাত্রা শুরু

৩

নিউজ ডেস্ক : ফরাসি রাফাল এম যুদ্ধবিমান প্রথমবারের মতো ভ...

image

নির্বাচনের ফল মেনে নেওয়ার নিশ্চয়তা দেননি ট্রাম্প

৪

 নিউজ ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন...

image

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ-আগুন

৫

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করে প্রবে...

  • company_logo