• রাজনীতি

শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’— এমন মন্তব্য করছেন। তবে শ্রমিকেরা কারখানা বন্ধ চান না; তারা চান তাদের মজুরি বাড়ুক।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শ্রমিকেরা অবশ্যই চাইবেন না তাদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যাক। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন, ফলে বেতন বাড়বে। শ্রমিকেরা ঘরে ফিরবেন, কারণ তারা কারখানা বন্ধ দেখতে চান না।

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরে মুক্তি মিলবে’—এমন মন্তব্য করে যারা শ্রমিকদের কাঁধে ভর করে পুলিশ পেটাচ্ছে, তাদের পরিচয়ও সামনে আসছে। তারা আদৌ শ্রমিক কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

তারেক রহমানের দাবি, শ্রমিকদের গায়ে ফুলের টোকাও লাগবে না— এমন নীতির কারণে হয়তো পুলিশকে মার খেতে হচ্ছে। শ্রমিকদের মধ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া কর্মীদের হাতেই এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শ্রমিকেরা ঘরে ফিরবেন। এই সরকার শ্রমিকদের সরকার, শ্রমিকেরাই সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই সরকারকে রক্ষা করবেন। ডিসেম্বরের মুক্তির কথা বলে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, শ্রমিকেরা তাদের প্রতিহত করবেন।

মন্তব্য (০)





image

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

১

নিউজ ডেস্কঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উ...

image

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রা...

২

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খ...

image

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্...

৩

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরো...

image

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

৪

নিউজ ডেস্কঃ   বিএনপির প্রয়াত নেতা, বীর মুক্তিযোদ্ধ...

image

আমির হামজার প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে সাবেক ছাত্রদল...

৫

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও আলোচিত ...

  • company_logo