• রাজনীতি

সরকারকে ব্যর্থ করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়ন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  গার্মেন্টস খাত অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

নয়ন বলেন, ‘সরকারকে ব্যর্থ করার জন্য গুপ্ত নিষিদ্ধ সংগঠন শ্রমিকদের উসকে দিয়ে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করছে। আপনারা দেখছেন, রাস্তাঘাট আটকে দেওয়া হচ্ছে, যানজট তৈরি হচ্ছে এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে যুবদল।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনছি, শ্রমিকেরা গার্মেন্টস ভাঙচুর করছে, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে। এটা আমরা বিশ্বাস করি না। আপনারা জানেন, দেশে গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রও রয়েছে। শ্রমিকদের কেউ না কেউ উসকে দিচ্ছে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নিষিদ্ধ সংগঠনগুলো এমন ষড়যন্ত্র করছে।’

নয়ন বলেন, ‘যে শ্রমিক প্রতিদিন সেলাই মেশিনের সামনে বসে রুটিরুজির জন্য কাজ করেন, তাঁরা গার্মেন্টস ভাঙতে পারেন না। যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, সেই পুলিশের গাড়ি শ্রমিকেরা পুড়িয়ে দিতে পারেন না।’

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকারসহ যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

১

নিউজ ডেস্কঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উ...

image

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রা...

২

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খ...

image

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্...

৩

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরো...

image

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

৪

নিউজ ডেস্কঃ   বিএনপির প্রয়াত নেতা, বীর মুক্তিযোদ্ধ...

image

আমির হামজার প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে সাবেক ছাত্রদল...

৫

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও আলোচিত ...

  • company_logo