ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত ডিএপি সার অবৈধভাবে পাচারের সময় এক বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে ধরা হয় এবং ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
অভিযানে অসাধু সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের সাজা ভোগ করতে হবে। অন্যদিকে সার পরিবহনে জড়িত নসিমনচালক মো. মতিনকে (৪৮) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। আদালতের সামনে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ জানান, জব্দ করা ৮০ বস্তা সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে এই সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ সার পাচার ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বি...
নিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক ...
বেনাপোল প্রতিনিধি : আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার...
ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ...

মন্তব্য (০)