• সমগ্র বাংলা

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পরকিয়া প্রেমিকার তালাবদ্ধ ঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় ধারণা করা হচ্ছে,  শ্বাসরুদ্ধ করে তাকে হত্যার  পর মরদেহ ঘরের ভেতর রেখে তালাবদ্ধ করে পালিয়ে গেছে পরকীয়া প্রেমিকা। 

সোমবার(২ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার জনৈক মো. দুলাল মিয়ার বহুতল ভবনের চারতলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত মো. শাহীন হোসেন (৩২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। 

নিহতের বড়ভাই আজাহার আহমেদ বলেন, আমেনা খাতুন নামে এক নারীর জন্য সমস্যার কারণে পাঁচমাস যাবৎ সে বাড়ি থেকে চলে গেছে। পরিবারের সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন । আজ দুপুর সাড়ে ১২ টার দিকে আমার বন্ধু আল-আমিন আমাকে ফোন দেয়। ফোন রিসিভ করতেই সে ) তোর ছোট ভাইয়ের খোঁজ খবর রাখস। এই কথার পর সে বলে তোর ভাইকে মেরে ফেলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ঘর তালাবদ্ধ। পরবর্তীতে জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেই৷ রাতে পুলিশ এসে তালা ভেঙে ঘরের খাটে মরদেহ দেখতে পায়। তিনি আরও জানান, ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন। কোন ধরনের শক্ত জিআই তার দ্বারা শ্বাসরুদ্ধকরে ভাইকে খুন করে পরকীয়া প্রেমিক আমেনা ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরটি তালাবদ্ধ ছিলো। ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যার পর ঘাতক পালিয়ে গেছে। অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলমান রয়েছে । মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইস...

১

পাবনা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বি...

image

বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি

২

নিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক ...

image

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

৩

বেনাপোল প্রতিনিধি : আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে...

image

চাঁপাইনবাবগঞ্জে বালুচাপা দেওয়া অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার

৫

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ...

  • company_logo