• রাজনীতি

কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে নিয়ে যুব দিবসের র‌্যালিতে এমপি ও প্রশাসন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় যুব দিবসের র‌্যালিতে অংশ নিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। র‌্যালিতে আওয়ামী লীগ নেতা আবু তাহের রনির উপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

রোববার বিকেলে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এ ঘটনা ঘটে।

র‌্যালিতে দেখা যায়, ওসি মিজানুর রহমানের ডান পাশে ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের রনি। ওসির বাম পাশে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস। ইউএনওর বাম পাশে ছিলেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

আবু তাহের রনি লালমাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ লালমাই থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রনি উপজেলা যুব সংগঠনের সভাপতি। তাই তাঁকে আমরা দাওয়াত দিয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাভোগ করেছেন, বিষয়টি আমার জানা নেই।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যুব দিবসের অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের। সেখানে উপস্থিত হওয়ার পর সংসদ সদস্য মহোদয় আমাকে ডেকে র‌্যালিতে নিয়ে যান। তখন আমার ডানে-বামে কে রয়েছেন, সেটি আমার জানা ছিল না। আমি এ থানায় নতুন এসেছি। কার নামে কী মামলা রয়েছে, তা আমার জানা নেই।

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা -৯ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, সরকারি অনুষ্ঠানে গিয়েছি। কারা কারা আমার সাথে ছিল এতকিছু আমি খেয়াল করিনি । এগুলোতো পুলিশ প্রশাসন দেখবেন।

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo