• জাতীয়

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ মহড়া। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার এবং যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল গড়ে তোলাই এ মহড়ার লক্ষ্য। মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। 

এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়বে। 

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এ মহড়া। এর মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরো গভীর হবে।

 

মন্তব্য (০)





image

‎সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ

১

‎নিউজ ডেস্কঃ সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে...

image

‎রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোন...

২

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও...

৩

‎নিউজ ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদা...

image

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

image

মিরপুরে আন্দোলনকারী শ্রমিকদের রাস্তায় না নামতে পুলিশের মা...

৫

‎নিউজ ডেস্কঃ  রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শ্র...

  • company_logo