ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভর্তুকি দিতে হলে ব্যাংক খাত থেকে ঋণ নিতে হবে অথবা বাজারে টাকা ছাড়তে হবে। যার ফলে দুটি প্রক্রিয়ায় মূল্যস্ফিতি বাড়বে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘দীর্ঘমেয়াদী কল্যানের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত পণ্যের সাবসুটি এক নয়। আমদানি নির্ভর পণে সাবসিটি দেয়ার সামর্থ্য কমছে। আর বর্তমানে ৩০ ডলার পার ইউনিট দরে এলএনজি কিনতে হচ্ছে। বিগত সময়ের চেয়ে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।’
শেখ হাসিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা এখনো দেশের নাগরিক, উনি নিজে আসুন অথবা সরকার ধরে নিয়ে আসে, যেভাবে তিনি চাইবেন সেভাবে সরকার সহযোগিতা করবে।
‘পলেটিকাল পার্টি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। অবৈধ টাকা ব্যবহার অস্থিরতা তৈরির চেষ্টা করে যাচ্ছে।’
এসময় ডা জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, সরকারকে স্বস্থিতে থাকতে দেবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন এমন চেষ্টা করে যাবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ আর কখনো শেখ হাসিনার বাহিনীতে পরিণত হবে না। আইনি অধিকারের মধ্যে পুলিশ বল প্রয়োগ করতে পারবে।’
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...
নিউজ ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদা...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শ্র...
নিউজ ডেস্কঃ গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির...

মন্তব্য (০)