• লিড নিউজ
  • জাতীয়

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে প্রণীত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে এরই মধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। 

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এ উদ্দেশে নতুন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। এখন এটি সংসদে যাবে বিল আকারে।

তিনি জানান, অন্যদিকে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ২১ সেপ্টেম্বর জারি করা হয়। অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এখন এটিও সংসদে বিল আকারে পাস হবে।

নতুন সংশোধনীতে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী ও সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা, উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সরকারি জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্তব্য (০)





image

‎সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ

১

‎নিউজ ডেস্কঃ সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে...

image

‎রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোন...

২

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও...

৩

‎নিউজ ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদা...

image

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

image

মিরপুরে আন্দোলনকারী শ্রমিকদের রাস্তায় না নামতে পুলিশের মা...

৫

‎নিউজ ডেস্কঃ  রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শ্র...

  • company_logo