• লিড নিউজ
  • জাতীয়

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলটির অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

এর ধারাবাহিকতায় দুপুর ১২টার দিকে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা বন্ধ এবং ছাঁটাই বন্ধের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিভিন্ন অজুহাতে কর্তৃপক্ষের ইচ্ছামতো শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের তিনটি প্রধান দাবির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ দাবির বিষয়ে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতির কারণে অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

মন্তব্য (০)





image

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

নিউজ ডেস্ক : দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দ...

image

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

২

নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...

image

পোশাক শ্রমিকদের আন্দোলন: পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধান...

৩

নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...

image

নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্...

৪

নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শ...

৫

নিউজ ডেস্ক :  অবৈধ সম্পদ অর্জন ও অর্থ ...

  • company_logo