ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্য চাঙা করতে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
কারণ, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে বেচাকেনা কমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট কখনো সন্ধ্যা ৬টা, কখনো ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা পরিচালিত হওয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ডে মন্দাভাব তৈরি হয়েছে। অনেক দোকানে ক্রেতা না থাকায় বিক্রিবাট্টা প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি ঢাকার দুটি বড় মার্কেটও বেচাকেনা না থাকায় বন্ধ হয়ে গেছে। আরও অনেক মার্কেট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সংগঠনটির দাবি, নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখতে গিয়ে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা থাকায় তাঁদের পক্ষে দোকানভাড়া, কর্মচারীদের বেতনসহ অন্যান্য পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বিদ্যুৎ সংকট অনেকটা কমে এসেছে। একই সঙ্গে শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি ফেরার সম্ভাবনা রয়েছে। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখার সুযোগ পাবেন।
নিউজ ডেস্ক : দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দ...
নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...
নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...
নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...
নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন ও অর্থ ...

মন্তব্য (০)