• লিড নিউজ
  • রাজনীতি

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বিএনপি, এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীতে গণমাধ্যমের কাছে এমন দাবি করেন তিনি।

জামায়াতের এ নেতা অভিযোগ করেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে তার দাবি।

গোলাম পরওয়ার দাবি করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যা সম্পূর্ণ অসত্য।

জামায়াতের এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে সরাসরি বাধা দেয়া হয়েছে এবং পুরো এলাকা জুড়ে ব্যাপক ভীতি ছড়ানো হয়েছে। এমনকি নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও মনস্তাত্ত্বিক ভয় ঢুকিয়ে দেয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, বিএনপির প্রার্থীর বড় ভাই রাষ্ট্রপতির পদে থাকার সুযোগে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করছেন।

এছাড়া ভোটগ্রহণে প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ব্যালট পেপারের মুড়িতে আগেই সিল ও স্বাক্ষর মেরে রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরীক্ষা ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসাররা নিরপেক্ষ ভূমিকা ছেড়ে একটি দলের হয়ে কাজ করছেন।

এই উপনির্বাচনে সকাল আটটায় ভোটগ্রহন শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত। এর আগে, গতকাল বুধবার দুপুরে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo