• রাজনীতি

সরকারের বিরুদ্ধে চলমান যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়া হবে : নূরুল ইসলাম নয়ন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না এবং অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সংস্কৃতি দলে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন।

দলের কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের পক্ষে কাজ করে তাদের হৃদয় জয় করার পাশাপাশি সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর ​জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ত্যাগের পর দেশের জনগণ শান্তি ও নিরাপত্তার প্রত্যাশা করছে। যারা বিএনপির সঙ্গে আছেন কিংবা যারা ভোট দেননি-এই দেশের প্রতিটি নাগরিক বর্তমান সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসংখ্য মায়ের সন্তান হারানোর বেদনা, পিতার কাঁধে পুত্রের লাশ এবং স্বজন হারানোর কান্নাকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।

​তিনি বলেন, সরকারের বিরুদ্ধে চলমান যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়া হবে। যুবদলের দায়িত্ব হলো সারা দেশে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সহায়তা করা, যাতে দেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হয়। এ সময় তিনি স্থানীয় নেতা অনি ইসলাম অমিতের ভূমিকার প্রশংসা করে তাকে অতীতে যেভাবে সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

​যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo