• রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে। এ দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে অংশ নেওয়ার আগে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে কিছু প্রস্তাবনা জমা দেওয়া হবে, যার মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির নানা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

১০ সদস্যের এই প্রতিনিধি দলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে এরইমধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেছে। তাছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণা চলাকালে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা ধরনের নির্বাচনি অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এর আগেই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নালিশ জানিয়েছিল জামায়াতে ইসলামী।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo