• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মিথ্যা মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই সাথে মিথ্যা ও সাজানো অভিযোগ দায়েরের দায়ে বাদী শাহীনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার ( ২৬ অক্টোবর)  বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

মামলার নথি ও রায় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লা (২০)–র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করেন শাহীনুর বেগম। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা তাঁকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে পুনরায় শ্লীলতাহানি করেন বলে বাদী দাবি করেছিলেন।

তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত আসামিদের নির্দোষ ঘোষণা করে খালাস দেন। অন্যদিকে, আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং নির্দোষ ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি করার দায়ে বাদীকে এই সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রেপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, "আইনের অপব্যবহার রোধে বিচারকের এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত। এতে করে ভবিষ্যতে কেউ অসৎ উদ্দেশ্যে বা ব্যক্তিগত আক্রোশ মেটাতে মিথ্যা মামলা করার সাহস পাবে না।"

মন্তব্য (০)





image

কালীগঞ্জে শাটারের তালা কেটে দোকানে ডাকাতি, ট্রাক-পিকআপসহ ...

১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ইলেকট্রিক্...

image

চরাঞ্চল অভিযানহীন: চাঁদপুরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট

২

নিউজ ডেস্ক :  নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের ...

image

জামালপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

৩

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্...

image

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

৪

নিউজ ডেস্ক :    লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধ...

image

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতি...

৫

নিউজ ডেস্কঃ   দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগে...

  • company_logo