• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৫ অক্টোবর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের  মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া এলাকার ডেইলি পাড়ায় একটি ভাড়া কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা রাশিদা বেগম  অভিযোগ করে বলেন, ইমন অন্য আসামিদের সহযোগিতায় তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, “ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে শাটারের তালা কেটে দোকানে ডাকাতি, ট্রাক-পিকআপসহ ...

১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ইলেকট্রিক্...

image

চরাঞ্চল অভিযানহীন: চাঁদপুরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট

২

নিউজ ডেস্ক :  নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের ...

image

জামালপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

৩

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্...

image

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

৪

নিউজ ডেস্ক :    লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধ...

image

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতি...

৫

নিউজ ডেস্কঃ   দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগে...

  • company_logo