ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। এ ঘটনার পর রাজধানী রিয়াদসহ দেশটির আরো দুটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তিনটি অঞ্চল থেকেই বিপদ কেটে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।
শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব এলাকায় জরুরি বার্তা পাঠানো হয়। সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
পরে কর্তৃপক্ষ জানায়, তিনটি অঞ্চলে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে তা ধ্বংস করার কথাও জানিয়েছিল।
তথ্যসূত্র: আলজাজিরা
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোর দাব...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নতুন এক ধ...
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থ...
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ব্যাপক ধর...
নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক আকারের একটি সামরিক অভিযান চালানোর...

মন্তব্য (০)