• জাতীয়

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এ রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও শারীরিক অগ্রগতির বিশদ বিবরণ নেন। পাশাপাশি মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। 

মন্তব্য (০)





image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

১

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৩

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৫

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

  • company_logo