• জাতীয়

প্রধানমন্ত্রী মোংলায় পৌঁছেছেন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপ হয়ে মোংলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় বানৌজা মোংলায় পৌঁছান তিনি।

‎এর আগে, সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান। তা পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। পরে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
‎
‎সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।
‎
‎তার দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

১

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৩

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৫

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

  • company_logo