ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুই মন্ত্রণালয়ের কথা জানান তিনি।
এ ছাড়া সরকারে গেলে দলের অন্য নেতারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও নিজের মত তুলে ধরেছেন এনসিপির এ নেতা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের যদি সরকার আমরা যখন গঠন করবো আমাদের মধ্যে কমরেডশিপটা অনেক বেশি আরকি। অর্থাৎ প্রত্যেকে আলোচনা এখানে কোন একজন ব্যক্তি কোন কিছু নিয়ন্ত্রণ করে না। এবং যদি আসি ইনশাল্লাহ সেখানে আমার দুইটা জায়গায় আমি বেশি খেদমত করতে পারবো বলে ধারণা করি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা পলিটিক্যাল কমিউনিটিকে ডিল করতে হয়। এবং সেই পলিটিক্যাল কমিউনিটির এক্সপেরিয়েন্সটা আমার আছে।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষার পটভূমি এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করতে পারবেন বলে মনে করেন তিনি। পাটোয়ারী বলেন, আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি এবং জব করেছি। এবং বাংলাদেশের সকল বিজনেস সম্পর্কে আমি নলেজ প্রতিদিন রাখার চেষ্টা করি ফলেতো বাণিজ্য মন্ত্রণালয় আমি চালাইতে পারব।
সাক্ষাৎকারে এনসিপির অন্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব নিয়েও কথা বলেন পাটওয়ারী। তার মতে, হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। পরিবহণ খাতেও দলের এক নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।
দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। রাজনীতি থেকে আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটু আগেভাগেই অবসরে যেতে চাই।’
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

মন্তব্য (০)