• লিড নিউজ
  • জাতীয়

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অর্থ-সম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, যার টাকা আছে, তাকেই স্কুলের সভাপতি বানানো হবে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নে অর্থের প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক পরামর্শ কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে একটি উদাহরণ তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে। সেখানে একজন ব্যক্তি রয়েছেন, যিনি লেখাপড়া জানেন না, কিন্তু তার অনেক টাকা ও জমি রয়েছে। অন্যদিকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম হয়েছেন, কিন্তু তার জমি বা টাকা নেই।

এমন পরিস্থিতিতে স্কুলের সভাপতি কে হবেন, সেই প্রশ্ন তুলে নূরুল ইসলাম মনি বলেন, যার টাকা আছে, তাকেই সভাপতি করা হবে। কারণ, স্কুলের জন্য টিন, খুঁটি, বই, ছাদ ও কার্পেটসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিনতে অর্থের প্রয়োজন হবে।

অর্থের গুরুত্ব তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, ‘আল্লাহর পর যার শক্তি বেশি, তার নাম টাকা। কাজেই টাকার মূল্য কিন্তু অনেক। সমাজে যার টাকা আছে, তার অনেক মূল্য।’

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় ব...

১

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশা...

image

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহ...

image

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

৩

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্...

image

অবশেষে ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু

৪

নিউজ ডেস্ক :  সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিত...

image

অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ...

৫

নিউজ ডেস্ক : পুলিশ সদরদপ্তরের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া...

  • company_logo