• জাতীয়

ফ্যামিলি বিজনেস গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি

  • জাতীয়

ফাইল ছবি

 নিউজ ডেস্ক :  পারিবারিক ব্যবসা (ফ্যামিলি বিজনেস) বিষয়ক গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় সম্মানজনক অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জার্মানিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন কর্তৃক সম্প্রতি প্রকাশিত ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইনডেক্স ২০২৬’-এ বিশ্বের ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি ৭৪তম স্থান লাভ করেছে।

পারিবারিক ব্যবসা বিষয়ে গবেষণায় বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের লক্ষ্যে প্রথমবারের মতো এই সূচক প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ‘ওপেনঅ্যালেক্স’ এ সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার ভিত্তিতে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম ও সংশ্লিষ্ট জার্নালের মানকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। ওয়াইফু ফাউন্ডেশনের নীতি অনুযায়ী, র‍্যাঙ্কিংবিহীন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য কোনো স্কোর বা নম্বর দেয়া হয়নি (শূন্য স্কোর)।

জার্মানির উইটেন শহরে সদর দপ্তর অবস্থিত ওয়াইফু ফাউন্ডেশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মূলত পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ের কাজ করে থাকে।

এই গৌরবময় অর্জন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও বেশি উৎসাহ জোগাবে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব-দরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। এই লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গবেষণার পরিধি সম্প্রসারণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।’

মন্তব্য (০)





image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

১

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৩

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৫

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

  • company_logo