• জাতীয়

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্ক : 

সৌদি কর্তৃপ‌ক্ষকে অবগত না করে দু’জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ঢাকার করা অনুসন্ধানের এখনো কোনো জবাব দেয়নি সৌদি আরব। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চলতি সপ্তাহের শুরুর দিকে জানান, গত ১৪ অক্টোবর কার্যকর হওয়া ওই মৃত্যুদণ্ডের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে স্পষ্টীকরণ চেয়েছে ঢাকা।

তিনি আরও জানান, সরকার আদালতের রায়ের কপি, অপরাধ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং কেন বাংলাদেশের কূটনৈতিক মিশনকে বিষয়টি জানানো হয়নি—তার ব্যাখ্যা চেয়েছে।

সৌদি আরব হলো বাংলাদেশের সবচেয়ে বড় ওভারসিজ শ্রমবাজার এবং সেখানে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী বসবাস করেন, যারা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বড় অবদান রাখেন। ফলে অভিবাসীদের কল্যাণ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে।

সৌদি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক বা অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে অপরাধী সাব্যস্ত হওয়ায় এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মামলার বিস্তারিত ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনার ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে।

তথ্যসূত্র: রয়াটার্স

মন্তব্য (০)





image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

১

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৩

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৫

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

  • company_logo