ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মন্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেন, খুলনায় মো. নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ. এস. এম. মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাই...
নিউজ ডেস্ক : সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে...
নিউজ ডেস্ক : রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের উদ্দেশে রও...
নিউজ ডেস্কঃ পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশের উন্নয়ন ...
নিউজ ডেস্ক : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ ম...

মন্তব্য (০)