ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ নাকচ করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম মহানগরের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন।
তিনি বলেন, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সাথী-সদস্যদের আমৃত্যু সংগঠনের কর্মী হিসেবে কাজ করতে হবে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সূচনা হলেও তা এখনো যথাযথ স্বীকৃতি পায়নি বলে মন্তব্য করেন তিনি। অতীতে জামায়াতের নেতাকর্মীরা জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, গত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও একই পরিস্থিতি মেনে নেওয়া হবে।
এ দিকে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ নাকচ করে তিনি বলেন, তারা মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন। সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। জনগণ লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার কোনোভাবেই মেনে নেবে না। ভবিষ্যতে প্রতিটি অপরাধের হিসাব দিতে হবে এবং জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিভিন্ন মাত্রায় জুলুম-নির্যাতন চালানো হয়েছে। অপবাদ দিয়ে শীর্ষস্থানীয় ১২ জন নেতাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে অসংখ্য নারী-পুরুষকে জীবন দিতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সূচনা হলেও তা এখনো যথাযথ স্বীকৃতি পায়নি বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। গত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও একই পরিস্থিতি মেনে নেওয়া হবে।
নিউজ ডেস্ক : প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ন...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মি...
নিউজ ডেস্ক : ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে বিরোধীদলীয় নেত...
নিউজ ডেস্কঃ একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সমাজে...
নিউজ ডেস্কঃ মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে গণ...

মন্তব্য (০)