ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক ও মোড়।
রাজনৈতিক খবর পড়ুন
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
জনসভায় যোগ দেয়ার পাশাপাশি রাজশাহীতে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল থেকেই রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্ট দিয়ে নেতা-কর্মীদের মিছিল মাদরাসা মাঠের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক-সংবলিত পতাকা। নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জনসভায় অংশ নিতে পুঠিয়া থেকে এসেছেন ইকরামুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি রাজশাহীতে আসছেন। আমরা সবাই উচ্ছ্বসিত। তারেক রহমানকে এক নজর দেখতে তিন ঘণ্টা আগে থেকেই এসে বসে আছি।’
নেতা-কর্মীদের সমাগম ঘিরে জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, বিশেষ শাখা (এসবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। জনসভাস্থলে শৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও কাজ করছেন।আয়োজকরা জানান, দুপুরের মধ্যেই নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।
রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ ডেস্কঃ পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশের উন্নয়ন ...
নিউজ ডেস্ক : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ ম...
নিউজ ডেস্কঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কোনোভাব...
নিউজ ডেস্কঃ সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল না এলেও কোনো জটি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ...

মন্তব্য (০)