• রাজনীতি

‘মাদক সমাজদেহকে শেষ করে দিচ্ছে, ইশরাকের যা করা দরকার ছিল, তিনি তা করেছেন’: জামায়াত আমির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এটি তাঁদের দলীয় সিদ্ধান্তের বিষয়। পরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজদেহকে শেষ করে দিচ্ছে। তাঁর যা করা দরকার ছিল, তিনি তা করেছেন। সেখানে পুলিশ ও ফোর্স ছিল। তবে তাঁর হাতে অস্ত্র না থাকলে ভালো হতো।

তিনি বলেন, তাঁর কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে বহন করলে কিংবা কাউকে অস্ত্র দিয়ে লক্ষ্য করলে, তাঁর উদ্দেশ্য ভালো হলেও অন্যরা খারাপ উদ্দেশে এটিকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারে। নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা উচিত।

মাদক নির্মূলের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে তাঁরা শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল চান।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo