• রাজনীতি

দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া ও মিথ্যা দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডটিকে মিথ্যা ও ভুয়া দাবি করে তিনি এর নিন্দা জানান। একই সঙ্গে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে বানোয়াট তথ্য প্রচার এবং তাদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo