• লিড নিউজ
  • জাতীয়

‎রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‎
‎সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
‎
‎বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমার নাগরিককে (এফডিএমএন) মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে।
‎
‎তিনি এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎বিশেষ দূত জুলি বিশপ বর্তমান সংঘাতময় পরিস্থিতির কথা তুলে ধরে জানান, সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনীতি অব্যাহত রেখেছেন।
‎
‎বৈঠকে সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইনের আধিক্য, মানব ও মাদক পাচার এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
‎
‎রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়।
‎
‎সাক্ষাতকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন, ইউএনএইচসিআর-এর উপ-প্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর...

image

‎নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে নীতিমালা প্রণয়নে জোর ...

২

‎নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদ কাজে লাগ...

image

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

৩

নিউজ ডেস্কঃ সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড...

image

আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য ন...

image

রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধা...

৫

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ...

  • company_logo