• রাজনীতি

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগ ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে।

তিনি আরও বলেন, যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাঁকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

এর আগে, পদত্যাগের প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, মাদকবিরোধী অভিযান কেবলমাত্র শুরু হলো, এটি চলমান থাকবে। আমার কারণে যাতে আপনার কোনো কর্মকাণ্ড ম্লান হয়ে না যায়, আমার দল যাতে বিব্রত না হয়, সেজন্য পদত্যাগ করতে চাই।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo