ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৬ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৩১৯ শিশু।
আজ রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ২৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯২ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ১২২ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
নিজস্ব প্রতিবেদক : তৃণমূল পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার (স্তন ক্...
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রায় ২০ কোটি মানুষের সমন্বিত স্বাস...
নিউজ ডেস্ক : অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন...
নিউজ ডেস্ক : রাজধানীর শেরে বাংলা নগরে আগারগাঁও পুরাতন বাণিজ্...
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপি...

মন্তব্য (০)