ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর আজ শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বললেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করবেই।
নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার ৭ মাসে জনগণের আশা-প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। দুর্গাপূজা উদ্যাপনের জন্য সরকারের কাছে আলাদাভাবে আবেদন করতে হয়নি। এর আগেই সরকার উপজেলা পর্যায়ের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও পুলিশ মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা টহলের ব্যবস্থা করেছে। এ ছাড়া পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।
নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...
নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...
নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

মন্তব্য (০)