• জাতীয়

‎পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়ার পর সেটি সলিসিটরের কাছে পাঠানো হয়েছে।

‎শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা নতুন করে সামনে এসেছে।
‎
‎এর আগে, গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা।
‎
‎গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন পাঁচ আইন কর্মকর্তা। তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
‎
‎এ ছাড়া সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।
‎
‎এর আগে, গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

মন্তব্য (০)





image

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

১

নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থ...

image

ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূ...

২

দেশের প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগ্যাল সেবাকে প...

image

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৩

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষি...

image

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে ...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ শিশু হাসপাতা...

image

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ ...

  • company_logo