• লিড নিউজ
  • জাতীয়

‎সারাদেশের ২,৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি: সীমান্তে ৪৫০ প্লাটুন সদস্য মোতায়েন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা সুসংহত করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ সারাদেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরাসরি মাঠে কাজ করছে সীমান্ত রক্ষী বাহিনীটি। বিশেষ করে সীমান্ত ঘেঁষা এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে।

‎শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানান বিজিবির পরিচালক (অপারেশন) বাধ্যতামূলক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান।
‎
‎তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় সীমান্তে মোট ৪৫০ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা কোনো মাধ্যমে গুজব, অপতথ্য কিংবা সাম্প্রদায়িক উস্কানি ছড়াতে না পারে, সে ব্যাপারে বিজিবির বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বলবৎ থাকবে। নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা বা উদ্বেগ থাকলে তা তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎মিডিয়া ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুর্গাপূজার সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তজুড়ে বিশেষ পাহারা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেকোনো প্রকার পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা রুখে দিতে ড্রোনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

মন্তব্য (০)





image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

২

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৪

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

image

‎কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ই...

৫

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজে...

  • company_logo