• লিড নিউজ
  • জাতীয়

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, স্থগিত করা এসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেয়া হবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্...

১

নিউজ ডেস্ক : দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত...

image

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ...

২

নিউজ ডেস্ক : সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের স...

image

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্...

image

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত &lsq...

image

মালয়ে‌শিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

৫

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু...

  • company_logo