• লিড নিউজ
  • জাতীয়

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে: রাষ্ট্রপতি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহু প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
‎
‎আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান এবং বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‎
‎এসময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ধৈর্যের সাথে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।’
‎
‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাতগুলোকে ধ্বংস করে দিয়েছিলো। প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাটে দেশকে বিপর্যস্ত করে দেয়া হয়েছিল। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছিল।’
‎
‎কৃষিখাতের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘দেশে উৎপাদিতে কৃষি পণ্য প্রসেসিং, প্রিজারভেশনের টেকনোলজির ওপর সরকারের গুরুত্ব দেয়া উচিত। অধিক ফলনের সময় কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না কৃষকরা, তাই উন্নত সংরক্ষণাগার দরকার।’
‎
‎রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কৃষিকে লাভজনক করে গড়ে তুলতে নজর দিতে হবে সংশ্লিষ্টদের।’

মন্তব্য (০)





image

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্...

১

নিউজ ডেস্ক : দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত...

image

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ...

২

নিউজ ডেস্ক : সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের স...

image

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্...

image

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত ...

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত...

image

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত &lsq...

  • company_logo